ফৌজদারি মামলায় দণ্ডিত এনসিটিবির সহকারী সচিব বরখাস্ত

০২ ডিসেম্বর ২০২১, ১২:০১ PM
মো: সিরাজ উল্যাহ

মো: সিরাজ উল্যাহ © সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সহকারী সচিব (প্রশাসন ও সংস্থাপন) মো: সিরাজ উল্যাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এনসিটিবি সচিব মোসা: নাজমা আখতার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা হয়।

এর আগে, একটি ফৌজদারি মামলায় দণ্ডবিধির দুইটি পৃথক ধারায় মো: সিরাজ উল্যাহকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করে রায় দেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট রায়হান জানান, রায়ে দণ্ডবিধির ৪১৭ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়া দণ্ডবিধির ৪০৬ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে সমুদয় জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ের পর গত ১৯ নভেম্বর তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়।

আইনজীবী আরও জানান, এক বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪২ (১) ধারা মোতাবেক সিরাজ উল্যাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার বরখাস্তের আদেশ দণ্ড পাওয়ার দিন থেকে কার্যকর হবে। এদিকে, এনসিটিবির ওই অফিস আদেশেও এসব বিষয় উল্লেখ রয়েছে। 

জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
তেহরানের ইমাম হোসাইন বিশ্ববিদ্যালয়ে হামলা করল ইসরায়েল
  • ৩০ মার্চ ২০২৬
গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence