জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন— ‘সংকট নেই’

৩০ মার্চ ২০২৬, ০৭:৫২ PM
মীর আহমেদ বিন কাসেম ও শামা ওবায়েদ

মীর আহমেদ বিন কাসেম ও শামা ওবায়েদ © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদের অধিবেশনে জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম। সোমবার (৩০ মার্চ) এ বিষয়ে জবাব দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সম্পূরক প্রশ্নে মীর আহমেদ বিন কাসেম বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমানে সেই অঞ্চল যুদ্ধ-বিগ্রহে জর্জরিত, যেখানে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। পাশাপাশি জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশেও সহিংসতার ঘটনায় প্রাণহানির অভিযোগ তুলে তিনি জানতে চান, এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী কী ভূমিকা পালন করছেন।

জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘প্রথমত, বর্তমানে বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই।’ তিনি প্রশ্নের ধরন নিয়েও আপত্তি তুলে বলেন, এটি প্রকৃত সম্পূরক প্রশ্ন নয় এবং একজন আইনজীবী হিসেবে প্রশ্নের তাৎপর্য বোঝা উচিত ছিল।

পরে তিনি জানান, জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আমরা মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির চেষ্টা চালাচ্ছি,’ বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে বাংলাদেশ মিশনগুলো ২৪ ঘণ্টা কাজ করছে।

তিনি জানান, সাম্প্রতিক ঘটনায় পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। এছাড়া ইরানের তেহরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংসদে এ বিষয়ে আলোচনার সময় স্পিকার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং প্রতিমন্ত্রীকে বক্তব্য চালিয়ে যেতে বলেন।

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের চাকরির বয়সসীমা দুয়েক বছর …
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি
  • ১৭ অক্টোবর ২০২৬