চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

৩০ নভেম্বর ২০২১, ১১:২৭ AM
দুর্বৃত্তদের হামলায় নিহত কলেজছাত্র আজিম

দুর্বৃত্তদের হামলায় নিহত কলেজছাত্র আজিম © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে গুরুতর জখম হয়েছেন আরও দুইজন। নিহত আজিম আলী নামোশংকরবাটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার পৌর এলাকার মাউরিপাড়ার বটতলাহাট মহল্লায় এ ঘটনা ঘটে। ২২ বছর বয়সী নিহত ওই কলেজছাত্র একই এলাকার হযরত আলীর ছেলে।

এ ঘটনায় গুরুতর জখম হওয়া আরও দুজন হলেন- আব্দুল হাইয়ের ছেলে আব্দুল আলিম ও বড়িপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ইমন।

ছুরিকাঘাতে আহত আলিম জানান, শহরের মোখলেসুর রহমানের পার্ক থেকে বের হওয়ার সময় অজ্ঞাত পরিচয়ে কিছু দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৯টায় বটতলা হাটের পাশে মাউড়িপাড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close