প্রেমের সম্পর্কে বনিবনা না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

২৭ নভেম্বর ২০২১, ০৯:৪৭ AM
এক ছেলের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল

এক ছেলের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল © প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রীর একটি বাসায় গলায় ফাঁস দিয়ে অহনা রহমান (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে বনশ্রী জি ব্লক, রোড-৭, ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

অহনার বড় বোন জোহানা রহমান জানান, তাদের বাবা নেই। বনশ্রীর ওই বাসার নিজেদের ফ্ল্যাটে মাসহ দুই বোন  থাকেন। আ. আজিজ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়তো অহনা।

তিনি আরও জানান, এক ছেলের সঙ্গে অহনার প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কে বনিবনা না হওয়ায় সে মাঝে মধ্যেই ঘুমের ওষুধ সেবন করতো। শুক্রবার রাতে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা আ…
  • ২০ এপ্রিল ২০২৬
বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ রুবেল, ৩ ব্যক্তিকে বিশেষ স্মরণ
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির এমপি হচ্ছেন ‘মায়ের ডাক’র তুলি
  • ২০ এপ্রিল ২০২৬
নাহিদের জোড়া আঘাতে দাপুটে শুরু বাংলাদেশের
  • ২০ এপ্রিল ২০২৬
লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬