স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬ নভেম্বর ২০২১, ১১:১৮ PM

© প্রতীকী ছবি

৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রমাতি হওয়ায় আব্দুস সবুর (৩০) নামে প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল কুড়িগ্রামের বিচারক অম্লান কুসুম জিষ্ণু ঘটনার প্রায় ৮ বছর পর এই আদেশ দেন।

কাঠগড়ায় আসামি আব্দুস সবুরের উপস্থিতিতে দণ্ডাদেশ দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আব্দুস সবুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামের আব্দুর নূরের ছেলে।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল রাজ্জাক এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাইভেট শিক্ষক আব্দুস সবুর ৫ম শ্রেণির ওই ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে প্রাইভেট পড়াতো। ২০১৩ সালের ১৯ মে রাতে আব্দুস সবুর ছাত্রীটিকে বেশি সময় ধরে প্রাইভেট পড়ানো শেষে রাত ৯টার দিকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় পথিমধ্যে বাঁশের ঝোপে নিয়ে ধর্ষণ করে। ঘটনা প্রকাশ করলে ছাত্রীটিকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়িতে পৌঁছেও দেয় প্রাইভেট শিক্ষক সবুর।  

শিক্ষকের হুমকির ভয়ে রাতে ছাত্রীটি তার অভিভাবককে কিছু না বললেও পরদিন সকালে অসুস্থ হয়ে পড়লে ঘটনা প্রকাশ হয়ে যায়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে প্রাইভেট শিক্ষক সবুরকে আসামি করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
 
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ ৮ বছর পর আসামি আব্দুস সবুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence