ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য বিভাগ

০১ এপ্রিল ২০২৬, ১১:৪১ PM
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য বিভাগ

ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য বিভাগ © টিডিসি ফটো

নানা অনিয়মের অভিযোগে আল আহাদ চক্ষু হাসপাতাল ও মমতা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। বুধবার (১ এপ্রিল) জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঘুরে দেখে এ সিদ্ধান্ত নেয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার ফেনী শহরের ট্রাংক রোডে অবস্থিত মমতা ডায়াগনস্টিক সেন্টার ও আল আহাদ চক্ষু হাসপাতাল পরিদর্শন করে ফেনী জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি। পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটিতে দীর্ঘ ছয় বছর ধরে লাইসেন্স নবায়ন না করা, ল্যাব ও নমুনা সংগ্রহ কক্ষে পর্যাপ্ত জনবল সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং অকেজো যন্ত্রপাতি সংরক্ষণসহ নানা অনিয়ম ধরা পড়ে।

এসব অনিয়মের প্রেক্ষিতে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮২’-এর আওতায় লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত প্রতিষ্ঠান দুটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম পরিদর্শন টিমের সুপারিশের ভিত্তিতে বুধবার দুপুরে এ আদেশ জারি করেন।

পরিদর্শন টিমের সদস্যরা হচ্ছেন- ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, ডা. আমির খসরু, ফেনী জেলা হাসপাতাল ও নার্স এসোসিয়েশনের আহবায়ক হুমায়ুন কবির এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইন উদ্দিন।

স্থায়ী হচ্ছে আত্তীকৃত ২২৭ প্রভাষকের চাকরি, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোটার এলাকা পরিবর্তন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আকিজ গ্রুপ ১৩ জেলায় নিয়োগ দেবে ৮০ সেলস অফিসার, আবেদন ১২ সেপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ নির্মাণে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৩ শিক্ষার্থী, কারণ …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9