রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

০১ এপ্রিল ২০২৬, ১০:৩২ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্যান্টিনে বসা নিয়ে বিরোধের জেরে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল)  সকালে বিশ্ববিদ্যালয়ের বাংলা টিফিন ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
‎
‎জানা গেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম তার এক বন্ধুকে নিয়ে বাংলা টিফিনে খেতে যান। এ সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি এসে তাদের চেয়ার ছেড়ে দিতে বলেন। তৌফিকুল চেয়ার ছেড়ে না দিয়ে তাদের পাশে বসতে বললে তারা ক্ষিপ্ত হন। এ নিয়ে দুপক্ষের বাগ্‌বিতণ্ডার মধ্যে একপর্যায়ে তিন-চারজন শিক্ষার্থী তাকে পিটিয়ে জখম করেন।

‎তৌফিকুল ইসলাম বলেন, আমি ও আমার এক বন্ধু খাবার খেতে বাংলা টিফিনে যাই। হাত ধুয়ে এসে খেতে বসলে কয়েকজন অপরিচিত ব্যক্তি আমাদের জায়গা ছেড়ে দিতে বলে। আমি তাদের পাশে বসতে বললে তারা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে কয়েকজন মিলে আমাকে মারধর করে।‎

‎বাংলা টিফিনের ম্যানেজার বিশ্বজিৎ বলেন, সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মাঝে কথা-কাটাকাটির জেরে হাতাহাতি হয়, এসময় আমি বাইরে ছিলাম। এসে দেখি তারা চলে গেছে। এধরণের বিষয় অনাকাঙ্ক্ষিত, এমন ঘটনা আমাদের ক্যান্টিনে কখনো ঘটেনি।
‎
‎রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক এইচএম মনজুর মোর্শেদ এ সম্পর্কে বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬