তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

০১ এপ্রিল ২০২৬, ১০:৪০ PM
সিলেট রেলওয়ে স্টেশন

সিলেট রেলওয়ে স্টেশন © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়েছে। ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে ঘটে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ায় রেল চলাচল ব্যাহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এদের মধ্যে কয়েকটি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে।তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬