এসএসসি পরীক্ষায় ছাত্রলীগ নেতার প্রক্সি দিতে আসা ভাতিজার জেল

১৬ নভেম্বর ২০২১, ১০:১২ PM
উপজেলা ছাত্রলীগ একাংশের সভাপতি মোজাহার বিশ্বাস

উপজেলা ছাত্রলীগ একাংশের সভাপতি মোজাহার বিশ্বাস © ফাইল ছবি

মাগুরার শালিখায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোজাহার বিশ্বাস নামে এক ছাত্রলীগ নেতার বদলে পরীক্ষা দিতে এসে মঙ্গলবার আটক হন আল-আমিন মোল্যা (২২) নামে এক তরুণ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

মাগুরার শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্যার ছেলে। তিনি ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের ভাতিজা এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

ঘটনাস্থল শালিখার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, শালিখা উপজেলার সিংড়া-তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ট্রেড কোর্সে অংশ নেওয়ার কথা শালিখা উপজেলা ছাত্রলীগ একাংশের সভাপতি মোজাহার বিশ্বাসের। তিনি শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেডের ছাত্র। মঙ্গলবার তার বদলে পরীক্ষা দিতে আসেন তার ভাতিজা। কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাকে আটক করেন।

কুমুদ রঞ্জন বিশ্বাস আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আল-আমিনকে সাজা দেন।

সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে, মোজাহার বিশ্বাসের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ডে চিঠি দেওয়া হয়েছে।

শালিখা পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, মাদক ও নারী নির্যাতনসহ মোজাহারের নামে একাধিক মামলা রয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মোজাহার তাদের অনুমোদিত কমিটির কোনো পদে নেই।

স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, মোজাহার স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের আশ্রয়-প্রশ্রয়ে ছাত্রলীগের স্বঘোষিত একটি কমিটির সভাপতি।

ট্যাগ: এসএসসি
৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬