৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ

অকটেন ও ডিজেল জব্দ

অকটেন ও ডিজেল জব্দ © টিডিসি ফটো

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চড়া দামে বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানহাট এলাকা থেকে এসব জ্বালানি তেল জব্দ করেন।

জানা যায়, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি জ্বালানি প্রতিষ্ঠান থেকে একটি নসিমনযোগে ৪টি ড্রামের মাধ্যমে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল চড়া দামে বিক্রির উদ্দেশ্যে বৈলতলী ইউনিয়নের ইউনুছ মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোয়েন্দা সংস্থার স্থানীয় প্রতিনিধিরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবগত করেন। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসব জ্বালানি তেল জব্দ করেন।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, জব্দকৃত ডিজেল ও অকটেন দোহাজারী পৌরসভা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এসব জ্বালানি তেল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬