মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ

০৩ এপ্রিল ২০২৬, ১০:১৬ AM
মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪ ও ২০২৫ সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে অধ্যয়নরত যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে, তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং ভবিষ্যতের বিড়ম্বনা এড়াতে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আগামী ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সর্বশেষ তারিখ ২৩ এপ্রিল।

বোর্ড থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বর্ধিত সময়ে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য যুক্ত করা যাবে। তবে পূর্বে এন্ট্রি করা হয়েছে এমন কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য 'নিউ এন্ট্রি' অপশনটি সচল হবে। রেজিস্ট্রেশন বা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো সমস্যা হলে অফিস চলাকালীন প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ বা ০১৮২৪-৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে মানবিক দিক বিবেচনা করে চূড়ান্ত সুযোগ হিসেবে উল্লেখ করেছে এবং সংশ্লিষ্ট সকল মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬