শিক্ষার্থীদের প্রতিবাদে অবশেষে ‘হাফ ভাড়া’ নিতে রাজি রাইদা পরিবহন

১৫ নভেম্বর ২০২১, ০৪:৪০ PM
রাইদা পরিবহন

রাইদা পরিবহন © ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরায় রাইদা পরিবহনের একটি বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় ইম্পেরিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে পরিবহনটির প্রায় ৫০টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পুলিশের উপস্থিতিতে আলোচনা শেষে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে রাজি হয়েছে রাইদা পরিবহনের মালিকপক্ষ। সোমবার (১৫ নভেম্বর) বিকালে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এই তথ্য জানান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাইদা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে হাফ ভাড়া নিতে রাজি হয়েছে। এছাড়া নারী আসনের নয়টিতে নারী যাত্রীদের বসানোর বিষয়েও তারা নিশ্চিত করবে বলে জানিয়েছেন।

সমঝোতার পর রাইদা পরিবহনের আটক অন্তত ২০টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রামপুরা ট্রাফিক জোনের এসি তানভীর রহমান।

ট্যাগ: পরিবহন
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
বিসিএলের চার দলের স্কোয়াড-সূচি ঘোষণা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
  • ১৪ এপ্রিল ২০২৬