বিসিএলের চার দলের স্কোয়াড-সূচি ঘোষণা

১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ PM
বিসিএলের চার দলের স্কোয়াড-সূচি ঘোষণা

বিসিএলের চার দলের স্কোয়াড-সূচি ঘোষণা © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের ম্যাচের আসর মাঠে নামতে যাচ্ছে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। তার আগে ১৮ এপ্রিল চারটি দল টিম হোটেলে উঠবে এবং ১৯ ও ২০ এপ্রিল অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করবে।

প্রথম রাউন্ডের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। ওইদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। একই সময়ে মূল মাঠে খেলবে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল। ২৫ এপ্রিল দলগুলো হোটেল ছাড়বে এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) উপলক্ষে প্রতিযোগিতায় সাময়িক বিরতি দেওয়া হবে।

পরবর্তী দুই রাউন্ডে পূর্বাঞ্চল খেলবে উত্তরাঞ্চলের বিপক্ষে এবং দক্ষিণাঞ্চল লড়বে মধ্যাঞ্চলের সঙ্গে। তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ হবে মধ্যাঞ্চল, আর দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। শেষ দুই রাউন্ডের সূচি ও ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।

সেন্ট্রাল জোন স্কোয়াড: সাদমান ইসলাম অনিক, নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, আব্দুল মজিদ, শুভাগত হোম চৌধুরি, রকিবুল হাসান, আবু হায়দার রনি, এনামুল হক, আনিসুল ইসলাম ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, সুমন খান, ইকবাল হোসেন ইমন।

ইস্ট জোন স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক (অধিনায়ক), শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি চৌধুরি, মুশফিকুর রহিম, আসাদুল্লা আল গালিব, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), ইবাদত হোসেন চৌধুরি, তোফায়েল আহমেদ, নাঈম হাসান, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইফরান হোসেন।

নর্থ জোন স্কোয়াড: সাব্বির হোসেন, আজিজুল হাকিম তামিম, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, আকবর আলি (অধিনায়ক), তানবীর হায়দার, প্রীতম কুমার, এস এম মেহেরব হাসান, তাইজুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, সানজামুল ইসলাম, রবিউল হক, মুশফিক হাসান, রহিম আহমেদ, আসাদুল্লাহ হিল গালিব।

সাউথ জোন স্কোয়াড: ইফতেখার হোসেন ইফতি, এনামুল হক বিজয়, ফজলে রাব্বি মাহমুদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সালমান হোসেন ইমন, কালাম সিদ্দিকি এলিন, মইন খান, রিজান হোসেন, আবু জায়েদ চৌধুরি রাহী, সামিউন বশির রাতুল, রুয়েল মিয়া, আব্দুল হালিম, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান, সফর আলি।

‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দ…
  • ১৮ আগস্ট ২০২৬
স্ট্রোকে প্রেমিকার আকস্মিক মৃত্যু, শোক সইতে না পেরে কঠিন সি…
  • ১৮ আগস্ট ২০২৬
১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম: …
  • ১৮ আগস্ট ২০২৬
বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার …
  • ১৮ আগস্ট ২০২৬
৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়ম…
  • ১৮ আগস্ট ২০২৬
নতুন নিয়মের ফাঁদে প্রথম শাস্তি পেলেন নেইমার
  • ১৮ আগস্ট ২০২৬