প্রাথমিকে নিয়োগ দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাত, ৪ বছর কারাদণ্ড

০৯ নভেম্বর ২০২১, ১২:৩৮ PM

© প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাতের মামলায় এক ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন সোমবার এ রায়  ঘোষণা করে।

দণ্ডিত আবুল কাশেম ওরফে চীনা কাশেম (৬০) চীনা কাশেম ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিখারী গ্রামের বাসিন্দা অজি উল্লাহর ছেলে।

ফেনী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এস এম শহীদ উল্যাহ জানান, রায় ঘোষণার সময় কাশেম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, উত্তর চর সাহাভিখারী গ্রামের লোকজনদের কাছে আবুল কাশেম নিজেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আত্মীয় বলে পরিচয় দিতেন। কাশেম একই গ্রামের তরণী কুমার মজুমদারের ছেলে পরেশ চন্দ্র মজুমদারসহ কয়েকজনের কাছ থেকে সোনাগাজীর বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা আদায় করেন।

পরে চাকরি ও টাকা ফেরত না দেওয়ায় পরেশ ২০১৯ সালের ৩০ অক্টোবর ফেনীর আমলি আদালতে কাশেমের বিরুদ্ধে একটি মামলা করেন।

আদালত সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিৎ দেবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ওই বছরের ২৮ নভেম্বর কাশেমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন অজিৎ।

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
close