সংরক্ষিত নারী আসন

গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ

১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫০ PM
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ

গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ © টিডিসি

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্য নুসরাত জাহান লাবনী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম নেন। 

নুসরাত জাহান লাবনী দীর্ঘদিন ধরে ‘মায়ের ডাক’-এর সঙ্গে যুক্ত থেকে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করে আসছেন। তার বড় ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রাসেল ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হন।  ওই ঘটনার পর থেকেই পরিবারটি ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। সেই প্রেক্ষাপটেই লাবনীর আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ।

শেরপুর ও জামালপুর জেলার জনগণের প্রতিনিধিত্বের লক্ষ্যে তিনি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মনোনয়ন সংগ্রহের সময় তার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা ছাড়াও শেরপুর ও জামালপুরের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে লাবনী বলেন, গুম হওয়া প্রতিটি পরিবারের কষ্ট আমি নিজের পরিবারের মতো অনুভব করি। আমার রাজনীতিতে আসার উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা।

ট্যাগ: বিএনপি
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬