ভর্তি বাণিজ্যের অভিযোগ, আইডিয়াল কলেজের অধ্যক্ষকে দুদকের তলব

০৮ নভেম্বর ২০২১, ০৬:২৪ PM
শাহান আরা বেগম

শাহান আরা বেগম © ছবি : সংগৃহীত

ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার শাহান আরা বেগমকে বক্তব্য প্রদানের জন্য নোটিশ জারি করেন।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে অভিযোগসংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে। 

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬