সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করায় আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মামলা

০১ নভেম্বর ২০২১, ১২:০৪ PM
মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে মেয়র সমর্থকেরা

মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে মেয়র সমর্থকেরা © ফাইল ছবি

কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে আহতের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বিকালে মামলাটি করা হয়। প্রতিবাদে সন্ধ্যায় শহরের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন মেয়রের সমর্থকরা। সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করে আহতের ঘটনায় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তিনি মামলার বাদীর নাম বলেননি। পরে খবর নিয়ে জানা যায়, মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেছেন।

গত বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারসহ দুই জনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুনাফ সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপরজন হলেন সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. তারেক (২২)।

 

আগামী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬