টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর খান

২০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ PM
টোকিওতে সিলভার জুবিলি বৈশাখী মেলা ও কারি ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান

টোকিওতে সিলভার জুবিলি বৈশাখী মেলা ও কারি ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান © সংগৃহীত

জাপানের টোকিওতে অনুষ্ঠিত সিলভার জুবিলি বৈশাখী মেলা ও কারি ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। জাপান বাংলাদেশ সোসাইটির আয়োজনে টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে অনুষ্ঠিত এই আয়োজনটি ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ গুরুত্ব বহন করে।

এই আয়োজনে জাপান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের কূটনীতিক, প্রবাসী প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই মো. দাউদ আলী এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ড. মো. সবুর খান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরেন। এ সময় তিনি বিভিন্ন আন্তর্জাতিক অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ‘এ ধরনের আয়োজন দেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্বে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও জোরদার করে।’

জাপানে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই বৈশাখী মেলা ও কারি ফেস্টিভ্যাল দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্প্রদায়ভিত্তিক সম্প্রীতি ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারের আয়োজনটি ২৫ বছরের এই ধারাবাহিকতাকে নতুন মাত্রা দিয়েছে।
ড্যাফোডিল মনে করে, এ ধরনের আন্তর্জাতিক সম্পৃক্ততা বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর…
  • ২১ মে ২০২৬
ঈদ যাত্রা নিরাপদ করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু বিআরটিএর
  • ২১ মে ২০২৬
ভাঙা আঙুল নিয়েই গোলবার সামলালেন মার্টিনেজ, ৪৪ বছরের অপেক্ষা…
  • ২১ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ৩১ ম…
  • ২১ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
১৫ জেলায় ১১টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081