বিয়ের প্রস্তাব দিতে এসে কারাগারে ৪০তম বিসিএসের ভুয়া এএসপি

১৩ অক্টোবর ২০২১, ০৩:৪৭ PM
গ্রেফতার হওয়া যুবক সোলাইমান কবির

গ্রেফতার হওয়া যুবক সোলাইমান কবির © সংগৃহীত

অনার্স পড়ুয়া এক তরুণীকে ৪০তম বিসিএসের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে এসে গ্রেফতার হয়েছেন সোলাইমান কবির (৩৫) নামে এক যুবক। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোলাইমান কবির শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে। এর আগে সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সোলাইমান কবিরের ৫ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, ফুলপুরের অনার্স পড়ুয়া এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সোলাইমানের। নিজেকে ৪০তম বিসিএসের এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। পরে সোলায়মানকে বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিতে বলেন ওই তরুণী। একাই ফুলপুরে বিয়ের প্রস্তাব দিতে আসলে তার কথাবার্তায় সন্দেহ হয় তরুণীর বাবার। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। 

ওসি জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সোলায়মান বলেছেন, তিনি প্রতারণা করে বিয়ের জন্য নিজেকে এএসপি পরিচয় দেন। পরে তার নামে ফুলপুর থানায় প্রতারণা মামলা করে আদালতে পাঠানো হয়।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬