নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান মাসউদ

০২ এপ্রিল ২০২৬, ১০:৫০ PM
সংসদে আবদুল হান্নান মাসউদ

সংসদে আবদুল হান্নান মাসউদ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত গ্রহণের জন্য নোটিশ দিয়েছেন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের অধিবেশনে এ নোটিশ উত্থাপন করা হয়। 

প্রস্তাবে নোয়াখালীকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে গড়ে তোলার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, প্রশাসনিক সুবিধা এবং আঞ্চলিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে এ উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে করেন তিনি। 

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুর পাশাপাশি এমন প্রস্তাবও আলোচনায় আসে, যা সংসদের বাইরেও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের ২ পদে রদবদল
  • ২০ আগস্ট ২০২৬
বিএনপির হাল ধরলেন রিজভী, দীর্ঘ পথের বিশ্বস্ত নেতার নতুন পরী…
  • ২০ আগস্ট ২০২৬
শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে বই উপহার দিল জাকসু
  • ২০ আগস্ট ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই …
  • ২০ আগস্ট ২০২৬
তামিম ইকবালকে চ্যালেঞ্জ করলেন আসিফ
  • ২০ আগস্ট ২০২৬
চীনের বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের পতাকা ওড়ানোর স…
  • ২০ আগস্ট ২০২৬