জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম

০২ এপ্রিল ২০২৬, ১১:২৯ PM
মাহফুজ আলম

মাহফুজ আলম © সংগৃহীত

জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে জুলাই গণঅভ্যূত্থান নিয়ে নিজ অবস্থান জানান তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে যেমন ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা ভুল হবে, তেমনি জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের অন্যসকল অভ্যুত্থান আর গণ আন্দোলনের সাথে তুলনা করার ভুল করা উচিত নয়। জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলেচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের একদফা ঘোষণায় রাষ্ট্রের সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নূতন রাজনৈতিক বন্দোবস্তের দাবি ছিল। কি হয়েছে, হয়নি সে তর্ক দূরে রেখেই বলা যায় এরকম সামগ্রিক ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রকল্প অন্য কোন অভ্যুত্থান বা আন্দোলনে উত্থাপিত হয়নি। আর, কোন গণ-অভ্যুত্থান এত বড় কল্পনা এবং বিস্তৃতি ধারণ করতে পারেনি। অবশ্যই জুলাই গণ-অভ্যুত্থান সকল গণতান্ত্রিক-সাংস্কৃতিক লড়াই থেকেই অনুপ্রেরণা নিয়েছে।’

তিনি আরও বলেন, '৭১ এর মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙ্গালির দীর্ঘ উপনিবেশবিরোধী লড়াইয়ের চূড়ান্ত মুহূর্ত। পূর্ব পাকিস্তান আন্দোলনের নেতা-কর্মীরাই শেষতক পাকিস্তানের উপনিবেশবাদী সামরিকতন্ত্র এবং সামন্তবাদী  নাইট-নবাব-আশরাফদের পরাস্ত করেছে। ফলে, সকল ঐতিহাসিক ঘটনাকে এ জাতির  চলমান লড়াই হিসাবে দেখলেই সব প্রজন্মের জন্য ভালো। স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোন তুলনা নাই।

সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬