বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী, থানায় মামলা

০৬ অক্টোবর ২০২১, ০৯:১৯ PM
সংঘবদ্ধ ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী

সংঘবদ্ধ ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী © প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে। ওই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার আসামিরা হলেন বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ চৌধুরীপাড়ার জালাল আহমদের ছেলে মো. খোকন (২৮), দেলোয়ারের ছেলে ইব্রাহিম (৪০), সাগর (২৩) ও নতুন পাড়া গ্রামের মুন্না (২০)।

মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী ১৫ জুলাই তার এক বান্ধবীর সঙ্গে বেড়াতে যায়। সেখানে সেই বান্ধবী চার যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এক পর্যায়ে বান্ধবী সটকে পড়লে ওই চার যুবক মাদরাসাছাত্রীকে ধর্ষণ করে। ৩ অক্টোবর তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ধর্ষণের ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়। পরে মেয়েটি এ ঘটনা পরিবারকে জানালে তার মা বাদী হয়ে মামলা করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এ ঘটনায় ভুক্তভোগির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence