ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ

মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ

মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ করায় প্রশংসা কুড়াচ্ছেন ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. জাগির হোসেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার টানেল চত্বর এলাকায় পিএবি সড়কে নিজ উদ্যোগে জমে থাকা ময়লার ভাগাড় সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের ওপর ও পাশে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি তৈরি হয়। দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির বাসিন্দারা চরম অস্বস্তিতে ছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

মো. জাগির হোসেন আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রত্যাশী। তিনি বলেন, ‘এ সড়কটি ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজারের বিকল্প একটি ব্যস্ত সড়ক। দীর্ঘদিন ধরে ময়লা পড়ে থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। একজন সচেতন নাগরিক হিসেবে দায়বদ্ধতা থেকেই পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। জনস্বার্থে ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে।’ 

স্থানীয়রা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে সড়কের ওপর ময়লার স্তুপ পড়ে থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ময়লা অপসারণের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে।

পথচারী মো. মুছলেহ উদ্দিন বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। ময়লার দুর্গন্ধে হাঁটা দায় হয়ে গিয়েছিল। অনেক সময় রাস্তার পাশ দিয়ে চলতেও ভয় লাগত। এখন পরিষ্কার হওয়ায় স্বস্তি লাগছে। এমন উদ্যোগ নিয়মিত হলে এলাকাবাসীর ভোগান্তি কমবে।’

এর আগে, বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পাশের চাতরী চৌমুহনী বাজার কমিটির পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রায় এক বছর ধরে জমে থাকা ময়লার স্তুপ শেষ পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগেই অপসারণ করা হলো।

সিভিল সার্জনের কার্যালয়ে ডাক্তার-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আব…
  • ১৬ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে পৃথক ৩ স্থান থেকে ৩ ব্যক্তির লাশ উদ্ধার
  • ১৬ আগস্ট ২০২৬
বাগবিতণ্ডার ভিডিও করায় ইবি প্রক্টরের গুণ্ডামি! ফোন কেড়ে নিয়…
  • ১৬ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৬ আগস্ট ২০২৬
তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা…
  • ১৬ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কা…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage