‘প্রলোভনে পরে’ টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে উধাও ৩ বান্ধবী

০১ অক্টোবর ২০২১, ০৩:৫০ PM
নিখোঁজ তিন ছাত্রী

নিখোঁজ তিন ছাত্রী © সংগৃহীত

রাজধানী ঢাকার পল্লবীতে নিজ বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান জিনিসপত্র ও স্কুল সার্টিফিকেট নিয়ে নিখোঁজ হয়েছেন কলেজ পড়ুয়া তিন বান্ধবী। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে শুক্রবার পল্লবী একটি থানায় অভিযোগ করেছেন।
 
নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন- মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের কাজী দিলখুশ জান্নাত নিসা, পল্লবী ডিগ্রি কলেজের কানিজ ফাতেমা ও দুয়ারিপাড়া কলেজের স্নেহা আক্তার। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

অভিযোগে ঘটনার জন্য দায়ী করা হয়েছে স্থানীয় দুই সহোদর তরিকুল ও রকিবুল এবং টিকটক করা জিনিয়া নামের এক মেয়েকে।

নিখোঁজ ছাত্রীদের পরিবার বলছে, তরিকুল, রকিবুল ও জিনিয়ার সহায়তায় বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। এ জন্য ওই ছাত্রীরা যাবার সময় বাসা থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।   

পল্লবী থানায় করা অভিযোগে নিখোঁজ নিসার মা মাহমুদা আক্তার জানান, পরিবারের কাউকে কিছু না বলে বৃহস্পতিবার সকাল ৯টায় সবাই নিজ নিজ বাসা থেকে একযোগে বের হয়। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে গেছে। 

নিসার বড় বোন আইনজীবী কাজী রওশন দিল আফরোজ দাবি করেছেন, তাদের মহল্লার প্রতিবেশী তরিকুল, রকিবুল ও জিনিয়া তার বোন ও তার বন্ধবীদের নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে জড়িত।

আমার বোন ও তার বান্ধীদের বিদেশে নেওয়ার প্রলোভন দেখানো হয়েছে। এ জন্য তারা গতকাল প্ল্যানিং করে বাড়ি ছেড়ে পালিয়েছে, বলেন রওশন দিল আফরোজ।

রওশন বলেন, তরিকুল আমার বোনের (নিসা) সঙ্গে প্রায় সময় কথা বলত। তরিকুল তাকে আমেরিকা নিয়ে যাওয়াসহ নানা প্রলোভন দেখায়। ঘটনার পর আমরা তরিকুলের বাসায় গিয়ে জানতে পারি, সে ও তার বড় ভাই রকিবুল গতকাল থেকেই বাসায় নেই। তাদের মোবাইল ফোনও বন্ধ।

রওশন বলেন, জিনিয়া নামে তরিকুলের এক টিকটক বান্ধবী রয়েছে। জিনিয়া আমার ছোট বোন ও তার বান্ধবীদেরও পরিচিত। গতাকল জিনিয়ার বাসায় গিয়েছিলাম ওদের ব্যাপারে খোঁজখবর নিতে। কিন্তু জিনিয়া দেখা করেনি। তার পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। 

নিখোঁজ নিসার বোন রওশন আশঙ্কা করছেন, তরিকুল ও জিনিয়ার পরিবার এ ঘটনার সঙ্গে জড়িত।

এ বিষয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব খান বলেন, অভিযোগ পাওয়ার পর তরিকুলকে আটক করেছি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এ ব্যাপারে আরও খোঁজখবর নিচ্ছি। 

ট্যাগ: পুলিশ
এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬