পিস্তুল-গুলিসহ জেলা ছাত্রদলের সভাপতি আটক

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৩ PM
আটক জুনায়েত আহম্মেদ সবুজ

আটক জুনায়েত আহম্মেদ সবুজ © ফাইল ফটো

সিরাজগঞ্জে একটি পিস্তুল ও ৩ রাউন্ড গুলিসহ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত আহম্মেদ সবুজকে (৩৪) আটক করেছে ডিবি পুলিশ। সবুজ শহরের সয়াগোবিন্দ মহল্লার (ভাঙ্গাবাড়ি) মৃত শাহজাহান আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মূলিবাড়ি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, সবুজকে আটকের সময় তার কাছ থেকে একটি পিস্তুল ও ৩ রাউন্ড উদ্ধার করা হয়। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরও ৮টি মামলা বিচারাধীন মামলা রয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close