স্কুলে যাবার পথে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬ PM

© প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় স্কুলে যাবার পথে এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খিলপাড়া ইউনিয়নের শ্রীনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার ওই কিশোরী খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে স্থানীয় শ্রীনগর বাজার থেকে কয়েকজন বখাটে যুবক জোর করে ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে তুলতে থাকে। বাজারের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে মেয়েটিকে নিয়ে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।

খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি আলম জানান, সপ্তম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ে আসার সময় কে বা কারা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। বিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে বাড়ির সামনে থেকে সে অপহৃত হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদের শনাক্ত করা হচ্ছে। আমরা এখনো অভিযানে আছি। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
close