বরিশালে স্কুলছাত্রী ধর্ষণের আসামী শরীয়তপুরে গ্রেফতার

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:২০ PM
আসামি আতাউল্লাহ মোল্লাকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব

আসামি আতাউল্লাহ মোল্লাকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব © প্রতীকী ছবি

বরিশালের হিজলা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি আতাউল্লাহ মোল্লাকে (২০) শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ এর একটি দল।

গ্রেফতার আতাউল্লাহ মোল্লা হিজলা উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে। পেশায় তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল জানান, ধর্ষণের পরে শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তির খবর শুনে আতাউল্লাহ মোল্লা আত্মগোপন করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

                 আরও পড়ুন: স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

গত ২০ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীর পথরোধ করে জোর করে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে আতাউল্লাহ। বাড়ি ফিরে এসে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় মেয়েটির পরিবার ওইদিন রাতেই হিজলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তার দুদিন পরে আসামী আতাউল্লাহকে আটক করলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence