প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, অভিযুক্ত গৃহশিক্ষক গ্রেফতার

১০ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় প্রাইভেট পড়তে গিয়ে প্রতিবেশি গৃহশিক্ষকের দ্বারা এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুল শিক্ষার্থীর বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষক জালাল উদ্দীনকে (৩০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

গত ৭ই সেপ্টেম্বর ভালুকা উপজেলার মল্লিকবাড়ী গ্রামে গৃহশিক্ষক জালাল উদ্দিনের বাড়ীতে কেউ না থাকার সুযোগে প্রাইভেট পড়তে যাওয়া ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক জালাল উদ্দীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার (০৮ সেপ্টেম্বর) সন্ধায় ভালুকা মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রাতেই গৃহ-শিক্ষক জালাল উদ্দীনকে মল্লিকবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার মল্লিকবাড়ী পূর্ব পাড়া পিপিআই বালিকা মাদ্রাসার ৮ম শ্রেণির ওই ছাত্রীকে তারই প্রতিবেশি মল্লিকবাড়ী গ্রামের আমজাত আলীর ছেলে জালাল উদ্দিন নিজের বাড়ীতে প্রতিদিন প্রাইভেট পড়াতেন। গত ৭ই সেপ্টেম্বর ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে গৃহ শিক্ষক জালাল উদ্দিনের বাড়ীতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পাশাপাশি ধর্ষণের বিষয়টি কাউকে না বলতে শাসিয়ে দেয়। পরবর্তীতে ওই ছাত্রী নিজের বাড়িতে যাওয়ার পর পেটে ব্যাথা ও রক্তক্ষরণ শুরু হলে তার মাকে বিস্তারিত ঘটনা খুলে বলে।

এ ঘটনায় বুধবার (০৮ সেপ্টেম্বর) ওই মেয়ের বাবা মফিজুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় গৃহশিক্ষক জালাল উদ্দীনকে আসামী করে একটি ধর্ষণ মামলা করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে।

এই মামলার তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার এস আই বিল্লাল হোসেন জানান, মামলা হওয়ার পরই অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করি। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক জালাল উদ্দীনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। সেই সাথে ঘটনার শিকার স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence