আইডিয়াল স্কুলের অধ্যক্ষের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে দুদক

২৯ আগস্ট ২০২১, ০৬:৩১ PM
অধ্যক্ষ ড. শাহানারা বেগমের বিষয়ে অনুসন্ধান করবে দুদক

অধ্যক্ষ ড. শাহানারা বেগমের বিষয়ে অনুসন্ধান করবে দুদক © ফাইল ফটো

ভর্তি বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহানারা বেগমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

তিনি বলেন, অধ্যক্ষ ড. শাহানারা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানায়, ড. শাহানারা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি অনুসন্ধান চলছিল। সম্প্রতি কমিশনের এক সভায় ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ড. শাহান আরা বেগমের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি যুক্ত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬