প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৭ আগস্ট ২০২১, ০৯:২৮ PM
আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ওই ছাত্রী

আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ওই ছাত্রী © প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ফকির পাড়া গ্রাম থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রীর নাম আরিফা তাবাচ্ছুম মোহনা (১৫)। সে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মঞ্জুরুল আলম খোকন।  

জানা গেছে, প্রেমঘটিত কারণে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরিফা তাবাচ্ছুম মোহনা।

স্থানীয় জাহেদ হোসেন জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে আরিফা তাবাচ্ছুম মোহনা তার নিজ ঘরে একাই ঘুমাতে যায়। সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে সে কোনো সাড়া দেয় না। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে মোহনাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, ফকির পাড়ার ফকির বাড়িতে এক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যার খবর শুনে আমি মিরসরাই থানায় খবর দেই। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মঘাদিয়ায় স্কুল শিক্ষার্থী আরিফা তাবাচ্ছুম মোহনার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬