এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৬ আগস্ট ২০২১, ০৫:২৪ PM
 ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার © প্রতীকি ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে স্বপন মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপন মিয়া উপজেলার ছালাভরা গ্রামের মফজ্জল হোসেনের পুত্র। এবার তার স্থানীয় শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবার কথা ছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ আগস্ট) রাত ৮টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশে বাঁশ ঝাড়ে অবস্থিত পৃত্থিরাজ গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহতের মা বুলবুলি খাতুন জানান, তার ছেলের মানসিক সমস্যা ছিল। ঘুমের মাঝে চমকে উঠতো এবং মুখ দিয়ে প্রচুর লালা ফেলতো। ইতোপূর্বে বিভিন্ন ডাক্তারও দেখানো হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ওই মৃত্যু প্রাথমিকভাবে আমাদের নিকট  সন্দেহজনক হওয়ায় মরদেহ আজই (বৃহস্পতিবার) দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬