শিক্ষার্থীকে নির্দয়ভাবে পেটালেন প্রধান শিক্ষক

২০ আগস্ট ২০২১, ০৯:১৮ AM
শিক্ষার্থীকে নির্দয়ভাবে পেটালেন প্রধান শিক্ষক

শিক্ষার্থীকে নির্দয়ভাবে পেটালেন প্রধান শিক্ষক © সংগৃহীত

মাদরাসায় অনুপস্থিত থাকার অভিযোগে এক শিশু শিক্ষার্থীকে নির্দয়ভাবে পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষকের নাম হাফেজ রাকিবুল ইসলাম রাজিব। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাব্বির বিশ্বাস (১২)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রাঙ্গালিয়া গ্রামের আল হেরা নূরানী স্কুল অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নির্যাতিত ওই মাদরাসা শিক্ষার্থী উপজেলার কাশিপুর গ্রামের খোকন বিশ্বাসের ছেলে। পরে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্বিরের বাবা বিচার দাবি করে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাঙ্গালিয়া আল-হেরা নূরানী স্কুল অ্যান্ড হাফিজিয়া মাদ্রাসায় হেফজ শাখার শিক্ষার্থী সাব্বির বিশ্বাস। গত বুধবার দুপুরে মাদরাসা থেকে বাড়িতে খেতে গিয়ে ওই দিন আর মাদরাসায় যায়নি সে। পরেরদিন বৃহস্পতিবার দুপুরে সাব্বিরকে তার বাবা মাদরাসায় রেখে আসেন। এর কিছু সময় পর প্রধান শিক্ষক তাকে মাদরাসায় অনুপস্থিত থাকার অভিযোগে বাঁশের কঞ্চি দিয়ে পিঠে ও পায়ের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেন। এতে সাব্বির মাদরাসা থেকে বাড়ি চলে যায় এবং ঘটনাটি সে তার বাবা-মাকে জানায়। সাব্বিরের বাবা খোকন বিশ্বাস বলেন, প্রধান শিক্ষক তার ছেলেকে নির্দয়ভাবে পিটিয়েছেন। এ জন্য তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম রাজিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, শিশুর বাবা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬