এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১০ আগস্ট ২০২১, ০৯:১৪ AM
লাশ ‍উদ্ধার

লাশ ‍উদ্ধার © প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রী সুমাইয়া আক্তার আলিকা (১৬) ওই গ্রামের প্রবাসী বোরহান উদ্দিনের মেয়ে এবং গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, সকাল ১১টার দিকে সুমাইয়াকে বাড়িতে রেখে মা ও অন্য বাচ্চারা বাজারে গিয়েছিল। দুপুরে ২টার দিকে বাড়িতে ফিরে এসে সুমাইয়াকে ডাকতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। কোনো সাড়া শব্দ না পেয়ে জানালায় উঁকি দিয়ে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে  থানায়  নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

তবে এ বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬