ডিজিটাল নিরাপত্তা আইনে রাবি শিক্ষকের বিরুদ্ধে এমপির মামলা

০৯ আগস্ট ২০২১, ১২:১৯ PM
অধ্যাপক সুজিত সরকার  ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল

অধ্যাপক সুজিত সরকার ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুজিত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় এজাহার দায়ের করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

গত রোববার (৮ আগস্ট) রাত ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানার ওসির কাছে অভিযোগটি দাখিল করেন তিনি।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন গণ্যমাধ্যমকে বলেন, সংসদ সদস্য বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে একটি এজাহার জমা দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগটি যাচাই-বাছাই করার প্রয়োজন আছে। আমরা আলামত সংগ্রহ করেছি। তদন্ত করার পর অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে বলে জানান তিনি।

সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার অভিযোগে উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. সুজিত সরকার অনলাইন আইপি টিভিতে আমাকে সন্ত্রাসী, আমার কোনো রাজনৈতিক সংস্কৃতি নেই ইত্যাদি বলে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করে অপরাধ করেছেন। এছাড়া আমার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করে আমার মানহানি করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করেন, আমার নামে মিথ্যা অভিযোগ করায় আমার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান নাটোর সদর আসনের সংসদ সদস্য।

উল্লেখ্য, গত ২৯ জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সুজিত সরকার।

জিডিতে অধ্যাপক সুজিত কুমার উল্লেখ করেছিলেন, তিনি ২০০৯ সালে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। যার প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১০ ও ২০২১ সালে। বইয়ের ৬০০ নম্বর পাতায় ২১ নম্বর রাজাকার তালিকায় নাটোর-২ এর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা ‘হাসান আলী সরদার’ এর নাম প্রকাশ করা হয়েছে। এর প্রেক্ষিতে এমপি শিমুলের পক্ষে অবস্থান নিয়ে অপরিচিত অনেকেই তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬