প্রেমিকের বিয়ে হওয়ায় মাদ্রাসা পড়ুয়া কিশোরীর আত্মহত্যা

০৯ আগস্ট ২০২১, ১২:৩৫ AM
প্রেম সংক্রান্ত কারণেই মেয়েটি আত্মহত্যা করেছে

প্রেম সংক্রান্ত কারণেই মেয়েটি আত্মহত্যা করেছে © প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমিকের বিয়ের তিন দিন পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মিতু (১৪) নামের মাদ্রাসা পড়ুয়া এক কিশোরী।

রবিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী টেপরীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মিতু একই ইউনিয়নের বোডেরহাট এলাকার মৃত আফাজ উদ্দিনের মেয়ে। সে শিমুলবাড়ী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, কিশোরী মিতুর মা ঢাকায় থাকেন। এ জন্য সে নানির বাড়িতে থাকত। একই এলাকার আব্দুর রহমানের ছেলে রাজুর (২২) সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিন দিন আগে পারিবারিকভাবে প্রেমিক রাজুর অন্য জায়গায় বিয়ে হয়।

তিনি আরও জানান, রবিবার বিকেলে কিশোরী একটি ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নানি নুরজাহান তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর স্থানীয়রা কিশোরীর মরদেহ নিচে নামায়।

ইউপি সদস্যের ধারণা, প্রেম সংক্রান্ত কারণেই মেয়েটি আত্মহত্যা করেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, একটি মেয়ের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬