অপহৃত ছাত্রীদের ৭ বছর পর মুক্তি দিল বোকো হারাম

০৮ আগস্ট ২০২১, ১০:৪৭ AM
মুক্তি পাওয়া ছাত্রীরা

মুক্তি পাওয়া ছাত্রীরা © সংগৃহীত

নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাতে অপহরণের শিকার স্কুলছাত্রীরা অবশেষে ছাড়া পেয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৭ আগস্ট) মুক্তি পাওয়া ছাত্রীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর আরব নিউজের।

২০১৪ সালের ১৪ এপ্রিল ১২-১৭ বছর বয়সি প্রায় ৩০০ স্কুলছাত্রীকে নাইজেরিয়ার উত্তর-পূর্বঞ্চলীয় প্রদেশ চিবোক থেকে অপহরণ করেছিল বোকো হারামের সদস্যরা।

ছাত্রীদের মুক্তির জন্য দেশে-বিদেশে '#ব্রিং-ব্যাক-আওয়ার-গার্লস' শিরোনামে অনলাইন ক্যাম্পেইন শুরু হয়।

এ পর্যন্ত কয়েক দফায় ২০০ ছাত্রীকে মুক্তি দিলেও আরও শতাধিক শিক্ষার্থীর হদিশ মিলেনি এখন পর্যন্ত।

কয়েক বছর ধরেই চিবোকসহ উত্তর নাইজেরিয়ার বড় একটি অঞ্চল রীতিমতো আতঙ্কের জনপদ৷ জঙ্গি সংগঠন বোকো হারাম সেখানে হত্যা ও অপহরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে৷

গত বছরের ডিসেম্বার থেকে এ পর্যন্ত আরও ১ হাজার শিক্ষার্থীকে অপহরণ করেছে এ জঙ্গি সংগঠন।

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬