প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণ

০৪ আগস্ট ২০২১, ০৫:২১ PM
আটক অভিযুক্ত ধর্ষক

আটক অভিযুক্ত ধর্ষক © সংগৃহীত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বুধবার (৪ আগস্ট) ভুক্তভোগীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে সালামত উল্লাহ ওরফে সামছুলকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাকৃত সামছুল উপজেলার নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিকান্দি এলাকার হযরত আলীর ছেলে। অপর আসামি একই এলাকার জলিল মিয়ার ছেলে সাগর মিয়া (১৬)।

এজাহার সূত্রে জানা যায়, বেশকিছু দিনে যাবৎ কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সাগর। তাতে রাজি হয়নি সে। গত শনিবার (১ আগস্ট) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে যান কিশোরী। সেখানে আগে থেকেই উৎপেতে ছিল সাগর ও সামছুল। পরে ওই কিশোরীর মুখ চেপে ধরে খানিকটা দূরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence