ফ্যানে ঝুলে কলেজছাত্রের আত্মহত্যা, আগেও তিনবার চেষ্টা চালায়

২৬ জুলাই ২০২১, ০৮:৪৩ PM
লাশ উদ্ধার

লাশ উদ্ধার © প্রতীকী ছবি

টাকা চেয়ে না পেয়ে পটুয়াখালীর মহিপুরে অভিমানে মায়ের ওড়নায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন সোহাগ (২২) নামের এক কলেজছাত্র। রবিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে মহিপুর থানাধীন মৎস্য বন্দর আলীপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে উঠে গিয়ে রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আত্মহত্যার ঘটনা ঘটায় সোহাগ। কিছুক্ষণ পর তাকে ডেকে সাড়া না পেয়ে টিনের ঘরের বেড়া কেটে রুমে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর দ্রুত নামিয়ে নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

প্রতিবেশী পল্লী চিকিৎসক কামাল হোসেন জানান, সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬