রাজধানীতে গলায় ফাঁস দিয়ে মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

১৭ জুলাই ২০২১, ১১:২৬ AM
ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন

ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন © প্রতীকী ছবি

রাজধানীর গুলশান নিকেতনের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে ফারিয়া হায়দার (২১) নামে এক মেডিকেল ছাত্রী আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলম হায়দার জানান, তারা নিকেতনে থাকেন। গত রাতে খাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ে ফারিয়া। এরপর সকালে তিনি ফারিয়ার রুমে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে পাঠিয়ে দেন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ফারিয়া মালেয়েশিয়ার একটি মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। করোনার কারণে সে দেশে থেকে অনলাইনেই ক্লাস করছিল। আত্মহত্যার কারণ জানা যায়নি।  

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য মেডিকেলে একটি টিম পাঠানো হয়েছে।  

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬