হোস্টেল থেকে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬ জুলাই ২০২১, ০৬:১৩ PM
পঞ্চম তলার একটি কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়

পঞ্চম তলার একটি কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় © প্রতীকী ছবি

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকার প্রবর্তক সংঘের হোস্টেল থেকে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আবাসিক হোস্টেলের পঞ্চম তলা থেকে আজ শুক্রবার (১৬ জুলাই) ভোর পাঁচটার দিকে সোনিয়া দাশের মরদেহ উদ্ধার করে পাঁচলাইশ থানা পুলিশ।

নিহত সোনিয়া সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার লালু দাশের মেয়ে।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, প্রবর্তক সংঘের আবাসিক হেস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রবর্তক সংঘে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার করা নিষেধ। কিন্তু গত এপ্রিলে ওই ছাত্রীর কাছে একটি মোবাইল পেয়ে তা নিয়ে নেয় কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে বিষয়টি আমরা তদন্ত করছি, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আব্দুল মন্নান।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬