গেম খেলা নিয়ে মায়ের বকা, স্কুলছাত্রীর আত্মহত্যা

১৪ জুলাই ২০২১, ১২:৩৩ AM
সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়

সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় © প্রতীকী ছবি

মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বকা দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে চাঁদনী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার এক প্রতিবেশী। মঙ্গলবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

চাঁদনীর গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। সে জাকির হোসেনের মেয়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ শরীফ জানান, চাঁদনী স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। মোবাইল গেম খেলা নিয়ে তাকে বকাঝকা করেন তার মা। চাঁদনীর কাছে থেকে জোর করে মোবাইল নিয়ে নিলে অভিমানে রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬