স্কুলছাত্রীকে ধর্ষণ, ৯৯৯ এ ফোন পেয়ে যুবক গ্রেপ্তার

১৩ জুলাই ২০২১, ০১:১৯ PM
 জাহাঙ্গীর আলম

 জাহাঙ্গীর আলম © সংগৃহীত

ছবি বিকৃত করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চট্টগ্রাম নগরীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জরুরি সেবার ৯৯৯ নম্বরে অভিযোগ পাওয়ার পর সোমবার (১২ জুলাই) রাতে জাহাঙ্গীর আলম নামে ২২ বছর বয়সী ওই যুবকে গ্রেপ্তার করা হয় বলে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

ওসি বলেন, জাহাঙ্গীর ওই ১৪ বছর বয়েসী কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। কিন্তু মেয়েটি তাকে এড়িয়ে চলত।

“জাহাঙ্গীর একদিন মেয়েটির বাসায় চলে যায় এবং তার একটি ছবি বিকৃত করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। গত মার্চ মাসে মেয়েটির বাসায়  গিয়ে তাকে ধর্ষণ করে। এপ্রিলে আরও একবার এ কাজ করে সে।”

পরে আবারও জাহাঙ্গীর ওই বাসায় গেলে মেয়েটি মরিচের গুঁড়া ছুড়ে আত্মরক্ষা করে। তবে বিষয়টি বাবা মায়ের কাছে গোপন রাখে।

ওসি মহসিন বলেন, মেয়েটির বাবা একজন ফল বিক্রেতা এবং মা পোশাক শ্রমিক। সোমাবার বিকালে সে ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানায়। তার অভিযোগ পেয়ে রাতে আগ্রাবাদ সিডিএ এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা থানায় একটি মামলা দায়ের করেছেন।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence