মাফলার পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

০৯ জুলাই ২০২১, ০৫:৩৮ PM
নিহত তানজিনা আক্তার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল

নিহত তানজিনা আক্তার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল © প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে বাড়ির রান্না ঘরের আড়ায় গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রী তানজিনা আক্তারের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তানজিনা আক্তার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের তাজ উদ্দিনের মেয়ে এবং হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধায় আওলাতলী গ্রামের বাড়ির রান্না ঘরের আড়ায় গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে ভালুকা মডেল থানা পুলিশ।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে ডাকাডাকি করে না পেয়ে পরে বাড়ির রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত অবস্থায় তানজিনা আক্তারকে দেখতে পান তার বাবা তাজ উদ্দিন। পরে খবর পেয়েই ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে ।

ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬