ইডেন কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

০১ জুলাই ২০২১, ১১:৪৮ AM
ইডেন মহিলা কলেজ

ইডেন মহিলা কলেজ © ফাইল ফটো

রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনের সড়ক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মেয়েশিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ বলেন, খবর পেয়ে সকালে রাস্তার পাশ থেকে নবজাতকটির মৃতদেহ উদ্ধার করা হয়। পলাশী থেকে আজিমপুরে যাওয়ার রাস্তার মাঝামাঝি স্থানে ইডেন কলেজের দেয়ালঘেঁষা রাস্তার পাশে একটি তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় ছিল মৃতদেহটি।

তিনি আরও বলেন, মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটি সেখানে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close