মোবাইলে উত্ত্যক্ত, বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৮ জুন ২০২১, ১০:৪৫ PM
বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা © প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় মোবাইলে উত্ত্যক্তের ঘটনায় বিষপানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। বিষপানের দু’দিন পর দিবা সরকার নামে ওই স্কুলছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উপজেলার টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন দিবা।

আজ সোমবার (২৮ জুন) সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবার মৃত্যুর হয়েছে বলে জানান তার মা যুথিকা সরকার।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামের এক ব্যক্তি মোবাইলে দিবাকে উত্ত্যক্ত করতেন। এর জেরে শনিবার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন দিবা। পরপর তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি সরোয়ার।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬