কলেজছাত্রীর নামে ‘ফেক ফেসবুক অ্যাকাউন্ট’ খুলে ধরা প্রেমিক

২৩ জুন ২০২১, ১২:২০ PM
পুলিশের সঙ্গে গ্রেপ্তার জোবায়ের

পুলিশের সঙ্গে গ্রেপ্তার জোবায়ের © সংগৃহীত

কলেজছাত্রীর ছবি ও নাম ব্যবহার করে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে অশ্লীল গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘পুলিশ সাইবার সাপোর্ট উইমেন’ নামের ফেসবুক পেজে অভিযোগ পেয়ে সোমবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জোবায়ের ওরফে আবির ওরফে ফাহিম (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ মঙ্গলবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জোবায়ের ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গুনিয়ারী কান্দা এলাকার আলিম উদ্দিনের ছেলে। তিনি কোরানে হাফেজ। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল ব্যাংক পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো সে।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা ইলতুৎ মিশ জানান, ফেসবুকের মাধ্যমে মানিকগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হাফেজ জোবায়ের। পরবর্তীতে তিনি ওই ছাত্রীর ছবি ও তথ্য ব্যবহার করে ফেসবুকে একটি ‘ফেক অ্যাকাউন্ট’ খোলেন। ওই ভুয়া ফেসবুক প্রোফাইল থেকে অশ্লীল ভাষা ব্যবহার করে পোস্ট করতেন জোবায়ের। এছাড়া তিনি এ ভুয়া অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারের মাধ্যমে ওই কলেজছাত্রীকে গালি গালাজ করেন ও হুমকি দেন। এমনকি তিনি ছাত্রীর নিকটাত্মীয়সহ পরিচিতজনদের সঙ্গে চ্যাট করে আপত্তিকর ও অশ্লীল মেসেজ পাঠিয়ে তার মানহানি করেন।

তিরি আরো জানান, হয়রানির শিকার ওই ছাত্রী একপর্যায়ে ‘পুলিশ সাইবার সাপোর্ট উইমেন’ নামের ফেসবুক পেজে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জোবায়ের ওরফে আবির ওরফে ফাহিমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।

জোবায়েরের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরর পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘লুঙ্গি মিছিল’
  • ১৫ এপ্রিল ২০২৬