প্রেম প্রত্যাখ্যান করায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

২২ জুন ২০২১, ১১:১৫ AM
মাদ্রাসাছাত্রী ধর্ষণ

মাদ্রাসাছাত্রী ধর্ষণ © প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেম প্রত্যাখ্যান করায় ঘরে ঢুকে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা উল্লাপাড়া মডেল থানায় মামলা করেছেন।

আসামিরা হলো— উপজেলার বাঙ্গালা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম খান (১৬), একই গ্রামের মোকবেল হোসেনের ছেলে রেজাউল করিম (৫০), রেজাউল করিমের স্ত্রী নাজমা খাতুন (৪৫), শুকুর মাহমুদের ছেলে আলী আহম্মেদ (১৮) ও রেজাউল করিমের ছেলে নাসির উদ্দিন (২৫)।

সোমবার রাতে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আলাল হোসেন জানান, বখাটে নাঈম ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। একপর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয় নাঈম। কয়েক দিন আগে ওই ছাত্রীর মা-বাবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে নাঈম রাতে ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

ধর্ষক বের হয়ে যাওয়ার সময় তাকে জাপটে ধরে চিৎকার শুরু করে ওই ছাত্রী। এ সময় পার্শ্ববর্তী বাড়ির লোকজন নাঈমকে আটক করে। নাঈমের সঙ্গীরা উপযুক্ত বিচারের নামে ছাড়িয়ে নেয়। কিন্তু বিচার হয়নি।

এ অবস্থায় রোববার ছাত্রীর মা থানায় মামলা করেন। ধর্ষক ও তার সঙ্গীরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান উপপরিদর্শক আলাল হোসেন।

আরও দেখুন: জ্যামিতি বক্সে ইয়াবা পাচার, বাবা-ছেলে গ্রেপ্তার

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence