এবার গুলশানে সুইমিংপুলের পাশে পাওয়া গেল নারীর লাশ

১৪ জুন ২০২১, ১০:১০ PM
গুলশান-২-এর ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ি

গুলশান-২-এর ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ি © সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকার একটি বহুতল ভবনের সুইমিংপুলের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে। ইসরাত জেবিন মিতু নামে ওই নারী একটি আবাসন কোম্পানির পরিচালক।

আজ সোমবার (১৪ জুন) দুপুরে গুলশান-২-এর ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির সুইমিংপুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গুলশান থানার এসআই মো. রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি ১২তলা ভবনের ওপর থেকে পড়েছেন। কীভাবে তিনি পড়েছেন তা তদন্ত করা হচ্ছে। মিতুর স্বামী নাইম আহম্মেদ একটি ডেভেলপার কোম্পানির পরিচালন। মিতুও কোম্পানির পরিচালক ছিলেন।

পুলিশ জানায়, মিতুর দুই ছেলে ও এক মেয়ে আছে। ঘটনার সময় বাসায় ছিলেন তার স্বামী। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close