আবু তোহা মোহাম্মদ আদনানের সন্ধান দাবি অ্যামনেস্টির

১৪ জুন ২০২১, ০৫:৩৬ PM
আবু তোহা মোহাম্মদ আদনান

আবু তোহা মোহাম্মদ আদনান © ফাইল ফটো

নিখোঁজ তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানের সন্ধান ও মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া কার্যালয়ের ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে আজ সোমবার দুপুরে এই দাবি জানানো হয়।

ওই টুইটে তোহা নিখোঁজ সংক্রান্ত বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিবেদন শেয়ার করা হয়েছে।

নিখোঁজ আবু তোহা ও তাঁর সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে, তাহলে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

টুইটে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলেছে, আবু তোহা মোহাম্মদ আদনান ও তাঁর তিন সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন।

টানা তিন দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা, গুলশানসহ ৭ স্থানের পরিস…
  • ০৫ মার্চ ২০২৬
ইরানের সানন্দাজে একাধিক বিস্ফোরণ
  • ০৫ মার্চ ২০২৬
ভালোবাসার টানে ফেনীতে এসে সাত পাকে বাঁধা পড়লেন ফিলিপাইনি ত…
  • ০৫ মার্চ ২০২৬
প্রবাসীর বাড়িতে ডাকাতি করায় কৃষকদল নেতাকে বহিষ্কার
  • ০৫ মার্চ ২০২৬
সীমান্তে কালো পতাকা উড়াল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক দল নেতা
  • ০৫ মার্চ ২০২৬