নেশার টাকা না পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবাকে ছেলের মারধর

১২ জুন ২০২১, ১২:৩৯ PM
মাদকাসক্ত ছেলে বনি ইয়ামিন সোহাগ

মাদকাসক্ত ছেলে বনি ইয়ামিন সোহাগ © সংগৃহীত

লক্ষ্মীপুরে নেশার টাকার না পেয়ে প্রতিনিয়ত অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা বৃদ্ধ মা ও বোনকে মারধর করতেন বনি ইয়ামিন সোহাগ (৩০) নামের এক মাদকাসক্ত যুবক। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) তাকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত সোহাগ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অজি উল্যার ছেলে। এর আগে বৃহস্পতিবার (১০ জুন) মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাবা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।

পুলিশ জানায়, নোয়াখালী সরকারি কলেজ থেকে অনার্স পাস করা সোহাগ কয়েক বছর আগে মাদকসেবন শুরু করেন। একপর্যায়ে তিনি এতে আসক্ত হয়ে পড়েন। কয়েক মাস ধরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারণে-অকারণে মারমুখী ও অসংলগ্ন আচরণ করে আসছেন। বিষয়টি বুঝতে পেরে সংশোধনের জন্য তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে থেকে এসেও তিনি নেশার টাকার জন্য পরিবারকে চাপ দিতে থাকেন।

এরপর গত ২৪ মে সকালে সোহাগ তার বাবার কাছে নেশার করার টাকা চায়। টাকা না পেয়ে বাবা অজি উল্লাহ (৮৫) ও মা জাহানারা বেগম রহিমাকে (৬৫) মারধর করেন। এসময় বাধা দিতে গেলে ছোট বোন নাছরিন সুলতানাকে (২৮) ছুড়ি দিয়ে আঘাত করে জখম করেন তিনি। এরপর তিনি বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে আলমারি থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যান।

ভুক্তভোগী বাবা অজি উল্লাহ বলেন, ‘সুখেই জীবন কাটছিল। মেধাবী ছেলেটা মাদকাসক্ত হওয়ার পর থেকে সংসারে অশান্তির শেষ নেই। কিছু হলেই সে আমাদের গায়ে হাত তোলে। বাবা হিসেবে এ লজ্জা কোথায় রাখবো? এজন্য বাধ্য হয়েই আমি মামলা করেছি।’

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘মাদকাসক্ত ছেলেকে নিয়ে পরিবারটি অতিষ্ঠ হয়ে উঠেছে। মামলা করার পর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তিনি নেশা করার কথা স্বীকার করেছেন। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।’

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence